খলিলপুর ইউনিয়ন বিএনপি নেতা সহ ৫ জন গ্রেপ্তার
December 27, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকা থেকে নির্বাচনী গণসংযোগে শেষে ফেরার পথে খলিলপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাহাবউদ্দিন বুধবার সন্ধায় আটক করে পুলিশ,অপর দিকে রাতে ঐ ইউনিয়নের হলিমপুর (বারবাউয়া) নির্বাচনী সভা শেষে বাড়ী ফেরার সময় ২নং মনুমূখ ইউনিয়নের শরাফপুর এলাকা থেকে জেলা ছাত্রদল নেতা কামরুল ইসলাম,সরকার বাজার শ্রমিক ইউনিয়নে সাবেক সভাপতি সুলতান আহমদ,বিএনপি কর্মী নুরুজ মিয়া ও আব্দুল হাদি সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ।



মন্তব্য করুন