পুলিশের অভিযানে আটক-৩৬
December 27, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে মৌলভীবাজার থানায় ১০ জন, কুলাউড়ায় ১০ জন, শ্রীমঙ্গল থানায় ৬ জন, কমলগঞ্জ ৪ জন, রাজনগর থানায় ৫ জন, বড়লেখায় ১ জন রয়েছেন। তাদের বেশিরভাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল মৌলভীবাজার বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য করুন