মৌলভীবাজারে-৩ আসনে বিএনপি প্রার্থীর শেষ মুহুর্তের প্রচারণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৩ আসনের বিএনপির দলীয় ও ঐক্যফ্রন্টের মনোনিত প্রার্থী সাবেক সাংসদ এম.নাসের রহমান শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
২৭ ডিসেম্বর বৃহস্পতিবার সারাদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটারদের সাথে গনসংযোগ ও পথ সভায় ব্যস্ত ছিলেন। বিকাল ৪ টার দিকে মৌলভীবাজারের শেরপুর বাজার, শেরপুর আবাসিক এলাকা, সরকার বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিতে দেখা যায়। তিনি এ সময় প্রশাসন কর্তৃক দলীয় নেতাকর্মীদের হয়রানীর অভিযোগ করেন এবং গণতন্ত্রের মুক্তির জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান। গনসংযোগ তার সাথে আরো ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, সহ সভাপতি আলহ্বাজ আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, থানা বিএনপির সভাপতি হেলু মিয়া, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিরুল ইসলাম শাহেদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন