মৌলভীবাজার-৩ ৪৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ধানের শীষ প্রার্থীর অভিযোগ

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে ১৬৮টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ বলে জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি এম নাসের রহমান। অভিযোগে তিনি মৌলভীবাজার পৌরসভার ১৩টি কেন্দ্রকেই অতি মাত্রায় ঝুঁকিপূর্ণ বলে প্রশাসনের সহযোগীতা চেয়েছেন। অভিযোগ থেকে জানা যায় সদর উপজেলার ১০৪টি ভোট কেন্দ্রের মধ্যে ২৮টি এবং রাজনগর উপজেলার ৬৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭টি ঝুঁকিপূর্ণ। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, মৌলভীবাজার পৌরসভার ১৩টি ভোট কেন্দ্রের সবটিই ঝুঁকির মধ্যে রয়েছে। ওই কেন্দ্র গুলো বহিরাগতদের দ্বারা আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। এদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ৯৬ কেন্দ্রই ঝুঁকিপূর্ন বলে মনে করছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি ও এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন চলমান অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমার সংদীয় আসনের সবক’টি কেন্দ্রই এখন ঝুঁকিপূর্ণ।



মন্তব্য করুন