মৌলভীবাজার-৩ আসনে ৬৮টি কেন্দ্র সরকার দল, পুলিশ ও বিজিবি   দখল করে জাল ভোট প্রদানের অভিযোগ-বিএনপি প্রার্থীর

December 30, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ৩ আসনে প্রার্থী নাসের রহমান বিকাল ৩ ঘটিকায় বাহারমর্দন্থ নিজ বাড়িতে প্রেস বিফ্রিং করে জানান, তার নির্বাচনী এলাকার ১৬৮ কেন্দ্রের মধ্যে ৬৮টি কেন্দ্র ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ ও বিজিবি দখল করে ব্যালেটে জাল ভোট দিয়ে বক্সে ডুকায়। এছাড়াও পৌর এলাকার ১৩টির মধ্যে ১১টি কেন্দ্র দখল করা হয়। পুলিশ পৃথকভাবে সিলমারা ব্যালেট সাথে করে নিয়ে কেন্দ্রের ব্যালেট বক্সে ডুকায়।

তিনি আরোও অভিযোগ করেন, তার প্রতিদ্ধন্ধি আওয়ামীলীগের প্রার্থী নেছার আহমদের নেতৃত্বে কনকপুর ও আমতৈলের দুটি কেন্দ্র থেকে পুলিশ প্রটকলে প্রিজাউডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার এনে সিল মেরে প্রায় ৭০ হাজার ঢুকানো হয়।

আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ ও বিজিবির নেতৃত্বে দখলকৃত নি¤œলিখিত কেন্দ্র।

মৌলভীবাজার সদর থানাঃ  কেন্দ্র নং ২, ৩, ৮, ৯, ১৫, ১৭, ১৮, ১৯, ২২, ২৩, ২৪, ২৭, ২৯, ৩৫, ৪৩, ৪৪, ৪৫, ৪৭, ৫৩, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৬, ৬৯ ও ৮৬।

মৌলভীবাজার পৌরসভা: কেন্দ্রনং  ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ১০০, ১০১, ১০২ ও ১০৩।

রাজনগর উপজেলাঃ কেন্দ্রনং  ১০৭, ১০৯, ১১১, ১১২, ১১৩, ১১৪, ১১৬, ১১৯, ১২৩, ১২৪, ১২৬, ১৩৪, ১৩৫, ১৪১, ১৪২, ১৪৩, ১৪৪, ১৪৫, ১৪৭, ১৫০, ১৫৪, ১৫৬, ১৫৭, ১৬০, ১৬১, ১৬২ ও ১৬৮। উপরোক্ত কেন্দ্র সমূহ ছাড়াও অনেক কেন্দ্রে তার পুলিং এজেন্টদের বের করে দেওয়াও অভিযোগ আনেন তিনি। তাই উপরোক্ত কেন্দ্র অবিলম্বে স্থগিত করার জোর দাবি জানান নাসের রহমান। এ রিপোর্ট লিখা পর্যন্ত মুঠোফোনে আরো ৫টি কেন্দ্র দখলের অভিযোগ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com