শহর থেকে নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ

January 2, 2019,

সাইফুল্লাহ হাসান॥ সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টার-ব্যানার অপসারণের জন্য অভিযান শুরু করেছে মৌলভীবাজার পৌরসভা।

বুধবার ২ জানুয়ারি সকালে শহরের প্রধান প্রধান সড়ক থেকে পোস্টার অপসারণ করা হয়। আগামী কয়েকদিন এ অভিযান অব্যাহত থাকবে।

সরেজমিন দেখা যায়, সকাল থেকে মৌলভীবাজার পৌরসভার কিছু কর্মীরা নিজস্ব পরিবহন নিয়ে এই অভিযান শুরু করেন। এ সময় রাস্তার দু’পাশে টানানো বিভিন্ন প্রার্থীর নির্বাচনী পোস্টার-ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন অপসারণ করা হয়।

এসময় নির্বাচনী পোস্টার অপসারণে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো: ফজলুর রহমানসহ সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com