মাদকসহ দুই যুবক আটক

January 7, 2019,

স্টাফ রিপোর্টার॥ ইয়াবা এ চোলাই মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার ৭ জানুয়ারী দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগানের সাতঘর এলাকা ও ১১নং মোস্তফাপুর ইউনিয়নের সাম্পাসি গ্রামের আখলাছ মিয়ার বাড়ির সম্মুখ থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের (এ্এসআই) সহকারী উপপরিদর্শক উত্তম পালের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫১০ পিস ইয়াবাসহ এনামুল হক (২৭) ও ১০ লিটার চোলাইমদ সহ সুদর্শন বাউরী (২২) নামের দুই যুবককে আটক করা হয়।আটককৃত এনামুল হক (২৭) মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সাম্পাসী গ্রামের নাথবাড়ীর জামাল মিয়ার ছেলে ও সুদর্শন বাউড়ী (২২) সদর উপজেলার মৌলভী চা বাগানের সাতঘর এল্কাার বাসিন্দা মৃত বিভীষণ বাউড়ীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্ব্সা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com