সাংবাদিক মতিউর আর নেই

January 8, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুর্নীতি মুক্ত করণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সহ সভপতি সাংবাদিক মাওঃ মতিউর রহমান আর নেই।

সোমবার ৭ জানুয়ারি রাত ১০.৪৫ মিনিটের সময় ব্রেইন টিউমারে আক্রান্ত  হয়ে  ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লহি ওয়াইন্না ইলাহির রাজিউন)।

৮ জানুয়ারি মঙ্গলবার  সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের দিশালোক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার নিজ বাড়ি কুলাউড়া উপজেলার ভুকশিমইলে আরো একটি জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার অকাল মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ তার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com