ডাকাত সর্দার বজলুকে সুকৌশলে কাবু করলেন এসআই জিয়াউল…

January 13, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ডাকাত সর্দার বজলু মিয়া (৫০) কে অত্যন্ত সাহসীকতার সাথে সু কৌশলে সঙ্গীয় ফৌর্স নিয়ে কাবু করে থানায় নিয়ে আসেন মৌলভীবাজার মডেল থানার এসআই মোঃ জিয়াউল ইসলাম। আটককৃত বজলু ডাকাত সদর উপজেলার বিন্নি গ্রামের দিলদার মিয়ার পুত্র বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরো জানায়, তার বিরোদ্ধে ৭টি ডাকাতি,১টি অপহরণ হত্যা মামলা রয়েছে। আরো ৩টি ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী সে। থানার এসআই জিয়াউল এ প্রতিবেদককে বলেন, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিন্নিগ্রামের নিকটবর্তী শমসেরগঞ্জ বাজারে তার অবস্থান রয়েছে বলে খবর পান তারা। তাৎক্ষনিক তার নের্তৃত্বে সঙ্গীয় ফৌর্স নিয়ে ডাকাত সর্দার বজলুর পিছু নিলে তাকে একটি কার নিয়ে পালাতে দেখেন তারা। এসময় কার থেকে তাকে নামিয়ে সুকৌশলে হাতকড়া পড়ান তিনি। ১৩ জানুয়ারি রোববার দুপুরে হাজত থেকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ ও বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com