ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

January 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে সোমবার ১৪ জানুয়ারী সদর উপজেলার শ্যামেরকোনা বাজার, শিমুলতলা বাজারসহ  বিভিন্ন স্থানে  ২:৩০ থেকে ৫:০০টা পর্যন্ত ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, ওজনে কম দেওয়া, বিস্কোরক আইনের শর্ত লংঘন করে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রাখাসহ  বিভিন্ন অপরাধে বিসমিল্লাহ ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, জনমিলন ষ্টোরকে ৫ শত টাকা, বিদু পালের ফলের দোকানকে ৫ শত টাকা, ইমা হার্ডওয়্যারকে  ৫ শত টাকাসহ মোট ২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি চৌধূরী ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com