রাজনগর থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কিত হলেন-এসআই বিনয়
January 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ ওয়ারেন্ট তামিল ও পলাতক আসামীদের অত্যন্ত সাহসীকতা ও নিষ্ঠার সাথে গ্রেফতার করায় মৌলভীবাজারের রাজনগর থানার এসআই বিনয় ভুষন চক্রবর্তী থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কিত হয়েছেন। ২২ জানয়ারী মঙ্গলবার বিকেলে পুলিশ লাইনে মাসিক কল্যান সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল তাকে পুরস্কিত করেন। এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ ও রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক ও অন্যান্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসআই বিনয় বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক এর দিক নির্দেশনায় ৭ মাস ধরে তিনি রাজনগর থানায় কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি বিশ্বনাথ থানার এসআই হিসেবে নিয়োজিত ছিলেন।



মন্তব্য করুন