রাজনগরে ছিনতাইকারীর কবলে শিক্ষিকা
February 6, 2019,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিলি বেগম ছিনতাইকারীর কবলে পড়েছেন।
বুধবার ৬ ফেব্রুয়ারি দুপুর ১টা ২০ মিনিটের সময় পুরাতন ডাক বাংলার সম্মুখে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি যাবার পথে ছিনতাইকারী লিলি বেগমকে গতিরোধ করেএক ভড়ি ওজনের একটি সোনার চেইন নগদ ৭ হাজার টাকা নিয়ে যায়।
রাজনগর থানার এএসআই রুহুল আমিন জানান, এ ধরনের ছিনতাইয়ের ঘটনার কোনো অভিযোগ থানায় করনি।



মন্তব্য করুন