মহাত্মা গান্ধীর স্মরণে আর্ট ক্যাম্প পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার

December 14, 2019,

সাইফুল ইসলাম॥ মহাত্মা গান্ধী অহিংস মতবাদ বা দর্শনে অনন্য এ মানুষটির ১৫০তম জন্মদিবস উপলক্ষে ভারতীয় হাই কমিশন আর্ট ক্যাম্পের আয়োজন করেছে।

১৪ ডিসেম্বর শনিবার বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টি রিসোর্ট মিউজিয়ামে তিনদিনব্যাপী আর্ট ক্যাম্প সমাপ্ত হয়েছে।

২০২০ সালের জানুয়ারীর দিকে ঢাকা শিল্পকলা একাডেমিতে এই আর্ট ক্যাম্পে আঁকা ছবিগুলো প্রদর্শিত করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও বিখ্যাত শিল্পী রোকেয়া সুলতানার তত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়–য়া ১৫ জন তরুণ শিল্পী আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন।

মহাতœা গান্ধীর বিভিন্ন কার্যক্রমের ওপর তরুণ শিল্পীদের চিত্রকল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা অবয়বগুলো ঘুরে দেখেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ডেপুটি কমিশনার শ্রী বিশ্বদীপ দে। এসময় উপস্থিত ছিলেন, ভারতীয় হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, হাই কমিশনের দ্বিতীয় সচিব দীপ্তি আলংঘট প্রমূখ।

আর্ট ক্যাম্পে তরুণ শিল্পীদের উৎসাহী অংশগ্রহণ দেখে ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী বিশ্বদীপ দে বলেন, গান্ধীজীর দর্শন নিয়ে তাদের ভাবনার সত্যিকার প্রতিফলন হয়েছে তাদের শিল্পকর্মে। গান্ধীজীর কালজয়ী নীতিগুলো এসব তরুণ প্রাণে অনুরণিত হচ্ছে দেখে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com