শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে সোমবার সকালে সূর্যদ্বয়ের সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও শ্রীমঙ্গল থানা, পৌর প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পাটি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগছন, শ্রীমঙ্গল প্রেসক্লাব, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পৌর শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহিদ বেদীতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন।
সকাল সাড়ে ৮টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতিয় পতাকা উত্তোলন করা হয়। এসময় পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট, বিএনসিসিসহ শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন।
এসময় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধির কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক উপস্থিত ছিলেন। এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের পরিবার পরিজন নিয়ে দিনব্যাফী খেলাধুলা অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন