(ভিডিওসহ) লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বনবিটের গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে লাউয়াছড়া জীব বৈচিত্র রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে জাতীয় উদ্যান এলাকা থেকে গাছ কর্তনের প্রতিবাদে মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় মানব বন্ধন কর্মসূচিতে লাউয়াছড়া জীব বৈচিত্র রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক জলি পালের সভাপতিত্বে ও প্রিতম দাসের পরিচালনায় বক্তব্য রাখেন বাপা’র সিলেট বিভাগের সাধারন সম্পাদক আব্দুল করিম কিম, ওয়াকার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য আমিরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক দিপেন্দ্র ভট্যাচার্য্য, পরিবেশবাদী কাজী শামসুল হক, পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ মহসিন পারভেজ, জাবেদ ভূঁইয়াসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, বোনও অবস্থাতেই লাউয়াছড়া রেইন ফরেস্টকে ধ্বংশ করতে দেয়া হবেনা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।



মন্তব্য করুন