শ্রীমঙ্গলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এস এ হামিদের গবেষনা পত্র প্রকাশ

বিকুল চক্রবর্তী॥ মানসম্মত শিক্ষা অর্জনে আমাদের করনীয় বিষয়ে গবেষনাপত্রের প্রাথমিক অবস্থান উপস্থাপন করেছেন শ্রীমঙ্গলের এক উন্নয়নকর্মী এস এ হামিদ।
১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল ক্যাথলিক মিশন রোডে ব্রিটিশ কাউন্সিলের অফিসে প্রাথমিক শিক্ষার নানা প্রতিবন্ধকতা ও এ থেকে উত্তরণের কৌশল নিয়ে ১৯ পৃষ্ঠার একটি গবেষনাপত্রের খসড়া কপি উপস্থাপন করেন শ্রীমঙ্গলস্থ ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ।
শ্রীমঙ্গলের বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমানর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সাধারণ সম্পাদক কল্যাণ দেব, ব্রিটিশ কাউন্সিলের শ্রীমঙ্গল শাখার কর্মকর্তা , শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ।
পিফরডি প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ বিগত তিন মাস সময় ধরে উপজেলার ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক,অভিবাবক ও ম্যানেজিং কমিটির সাথে কথা বলে এ গবেষনাপত্র তৈরী করেন। যার মাধ্যমে উঠে আসে হাওর, পাহাড়, চাবাগান ও অধিকতর অসচ্ছল এবং দরিদ্র এলাকার বিদ্যালয় গুলোতে ছাত্রদের উপস্থিতির হার কম। শিক্ষা ক্ষেত্রেও পিছিয়ে। এ প্লাসের আশায় পাঠ্য বই এর থেকে গাইড বই এর প্রতি শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের নজর বেশি। প্রাথমিক শিক্ষাকে পরিবারের লোকেরা খুব একটা গুরুত্ব না দেয়া। শিক্ষকদের অতিরিক্ত ক্লাস করা, বাড়ি দূরে থাকায় সংসারের দুশ্চিন্তা, মিডডে মিল ঠিক মতো চালু না থাকা ও মা সমাবেশ, অভিভাবক সমাবেশ সময় মতো না হওয়াসহ বিভিন্ন বিষয় উঠে আসে।



মন্তব্য করুন