শ্রীমঙ্গলে ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টারের ১ যুগে পদার্পন

তোফায়েল পাপ্পু॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টারের ১যুগে পদার্পণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকাল ১১টায় মহসিন অডিটোরিয়ামে ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান সুমন দেববর্মার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন জয়বার্তা পত্রিকার সম্পাদক বঙ্গকবি লুৎফর রহমান, ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য, মোহনা টেলিভিশনের প্রতিনিধি আতাউর রহমান কাজল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুজার রহমান বাবলা, ইউর ব্যাক অফিস আইটি ফার্মের পরিচালক মুহিবুর রহমান ভুইয়া, দৈনিক করতোয়ার প্রতিনিধি আব্দুস শুকুর, আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক বিশ্বজিত রাজ পাপ্পু। অনুষ্ঠান শেষে ২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বর সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সনদপত্র বিতরণ করা হয়।



মন্তব্য করুন