বাংলাদেশের ছোট এই ভূ-খন্ডে সবাই’কে ঐক্যবদ্ধ হতে হবে : আহমদ হাসান চৌধুরী ফুলতলী

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ও হাই কোর্ট মাযার জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, আজ সারা বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত-নিপীড়িত, আরাকান ও আসাম’সহ মুসলমান আজ রাষ্ট্রযন্ত্রের নির্যাতনে নিষ্পেষিত। বর্তমানে মুসলমানদের লাঞ্ছনা, পরাজয় ও পরাধীনতার জন্য তাদের অনৈক্যই দায়ী। নিজেদের পারস্পরিক হানাহানিতেই তাদের শক্তি নিঃশেষ হয়ে গেছে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত না হয়, তবে এই দমন-পীড়ন ও নির্যাতন তাদের ওপর চলতেই থাকবে। বাংলাদেশের ছোট এই ভূ-খন্ডে সবাই’কে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। নিজের সর্বশক্তি দিয়ে তাদের সাহায্যে এগিয়ে যাওয়া উচিত। আর এটাই হলো ইসলামের প্রকৃত শিক্ষা। পরিশেষে প্রথম দিনের মাহফিলের কার্যক্রম দোয়ার মাধ্যমে শেষ হয়।
২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌরসভা মাঠে আনজুমানে আল-ইসলাহ্, লতিফিয়া ক্বারী সোসাইটি ও তালামিয়ে ইসলামিয়ার উদ্যোগে ২দিন ব্যাপি মাহফিলের অতিথি হিসাবে তা’লিম পেশ কালে এসব কথা বলেন মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
আল্লামা আব্দুর নূর বড় হুজুরের সভাপতিত্বে ও কাজী মাওলানা মো. নাছির উদ্দিনের পরিচালনায় তা’লিম ও বয়ান পেশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাওলানা ড. আব্দুল কাদির, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছালিক আহমদ, জেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুর আলীম।
তিনি আরো বলেন, শিশুদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা, একদিন তারাই এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। শিশুদের মন-মানসিকতায় ইসলামের প্রতি মহব্বত তৈরী করবে। নবি-রসুল, সাহাবা ও আউলিয়াদের প্রতি যাবতীয় চেতনায় উজ্জীবিত করে তোলাই আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, সালাহউদ্দীন আইয়ুবী এমনই এক দুর্বার, অপ্রতিরোধ্য, দুঃসাহসী প্রাণশক্তি। কিংবদন্তি এই সুলতান রক্ত গলিত পথ পাড়ি দিয়ে একের পর এক রাষ্ট্র জয় করে ফিরিয়ে এনেছেন মুসলমানদের হারানো অতীত ইতিহাসকে। আর এই যুগের সালাহউদ্দীন আইয়ুবী নাম আহমদ শহীদ বেরলভী রহ.। আর এই বেরলভী এর উত্তসূরী কেরামত আলী জৈনপরী রহ. যিনি ৫১ বছর আনন্দোলন করে ১ কোটি মানুষ’কে মুসলমান করেছেন। এই বাংলাদেশে ফুলতলী রহ. হাজারও মাদরাসা মসজিদ তৈরী করে মানুষের কাছে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করেছেন।
মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন।



মন্তব্য করুন