শ্রীমঙ্গলে দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধপূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরণ কর্মশালা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাল্যবিবাহ প্রতিরোধপূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরণ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এওয়াইএম গোলাম কিবরিয়া।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন এসপিসিপিডি প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর ও যুগ্ম সচিব এমএ কামাল বিল্লাহ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর আব্দুর রহিম ভূইয়া, ইউএনএফপিএ’এর এডভোকেসি অফিসার খন্দকার জাকিউর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, সিনিয়র সহকারি পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল মো. আশরাফুজ্জামান।
এছাড়া কর্মশালায় এসিল্যান্ড মাহমুদুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, চা-শ্রমিক নেতা, মসজিদের ইমাম, পুরোহিত, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় শতাধিক নারী- পুরুষ অংশ গ্রহণ করেন। এবং বিভিন্ন বক্তা বাল্যবিবাহ রোধ ও মাতৃমৃত্যু হ্র্রাসকরণের ওপর মূল্যবান পরামর্শমূলক বক্তব্য উপস্থাপন করেন।
কর্মশালা শেষে অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীগণ টিচার্স কালচারাল ক্লাব কর্তৃক বাল্যবিবাহর ওপর বিশেষ নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।



মন্তব্য করুন