এবার শ্রীমঙ্গলে পুলিশ ও সাংবাদিক প্রতারক আটক

December 28, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইল চা বাগানের লেবার লাইনে পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা বাজি করতে গিয়ে বাগান শ্রমিকদের কাছে ধরা পড়েছে দুই প্রতারক। আটক দুই প্রতারকে স্থানীয় এলাকাবাসীর হাতেনাতে আটকের পর গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়া হয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
বুধবার দুপুরে ২২ ডিসেম্বর উপজেলার ৯ নং সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগান এলাকায় নিষিদ্ধ দেশি মদ বিক্রেতাদের মোবাইল ফোনে ছবি তুলে চাঁদা দাবি করলে এলাকাবাসী তাদের আটক করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে মো জসিম উদ্দিন (৩৫) ও মো. দুলাল মিয়া (২৫) নামে দুই প্রতারককে আটক করে।
আটক প্রতারক মো. জসিম উদ্দিন নিজেকে দৈনিক গণমুক্তি পত্রিকা ও এসডি টিভি’র শ্রীমঙ্গল প্রতিনিধি দাবি করে। সে শ্রীমঙ্গল উপজেলার লইয়াকূল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। অপর প্রতারক মো. দুলাল মিয়া সে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। তার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আবদুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেছে।
তারা দু’জনই প্রতারক। পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতো। আটক দু’জনকে প্রতারণার মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com