শ্রীমঙ্গলে শুরু হচ্ছে জেনারেশন ব্রেকথু প্রকল্পের কর্মসূচী
December 31, 2019,

বিকুল চক্রবর্তী॥ কিশোর বয়স থেকেই যেন শিশু কিশোররা জেন্ডার বৈষম্য থেকে দূরে থাকে সে লক্ষ্যে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে শুরু হচ্ছে জেনারেশন ব্রেকথু প্রকল্পের কর্মসূচী।
২৯ ডিসেম্বর রবিবার এ বিষয়ে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উন্নয়নকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে অবহিতকরণ সভা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এ সময় জেনারেশন ব্রেকথু প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন প্রকল্প কর্মকর্তারা। পরে প্রকল্প কর্মকর্তা মিসেস নিপার সঞ্চালনায় এ বিষয়ে মতামত প্রদানে অংশনেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, তহিরুল ইসলাম মিলন, প্রধান শিক্ষক শায়েক আহমদ ও সাংবাদিক বিকুল চক্রবর্তী।



মন্তব্য করুন