তুমি আল্লাহ্ পথে চল তুমি মুক্তি পেয়ে যাবে —মাওলানা আহমদ হাসান চৌধুরী

December 31, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল মধ্য রাজপাড়া লতিফিয়া জামে মসজিদ কমিটিরি উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারি অধ্যাপক ও হাই র্কোট মাজার মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, ‘বিশ্ব মানবতার কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন মহানবী সা.-কে। নবীর প্রতি ভালোবাসার দাবি হচ্ছে, সর্বক্ষেত্রে আনুগত্যের তথা জীবনাদর্শ অনুসরণ এবং আদেশ-নিষেধ মেনে চলা। শিশুদের প্রতি মহানবী (সা.)-এর স্নেহ ও পিতৃসূলভ আচরণের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি মুসলমানদের বাস্তবে শিখিয়ে গেছেন যে, কিভাবে শিশুদের সঙ্গে ব্যবহার করতে হয়। তাই আমাদের সবাইকে শিশুদের প্রতি আন্তরিক ও স্নেহশীল হতে হবে।’

তিনি আরো বলেন, ‘আল্লাহপাক তাঁর সৃষ্টিসমূহের পথপ্রদর্শনের কাজ সুসম্পন্ন করেছেন, যাতে মানুষ সঠিক পথ খুঁজে পায়। আল্লাহপাকই যদি তাঁর সৃষ্টিকে পথের দিশা না দেন তো কে এমন আছে যে তা করবে? কোন’টি আলোর পথ কোন’টি অন্ধকার পথ, কোন’টি শান্তির পথ আর কোন’টি অশাস্তির পথ-তা সঠিক ভাবে বলে দেয় আল কোরআন।’ আল্লামা ছাহেব কিলাহ ফুলতলী রহ. বলতেন, ‘তুমি আল্লাহ্ পথে চল তুমি মুক্তি পেয়ে যাবে।’ তিনি সোমবার মধ্যরাতে তালিম ও বয়ান পেশকালে উপরোক্ত কথাগুলো বলেন। মাওলানা ক্বারী মো. আব্দুর রহমান’র সভাপতিত্বে ও ক্বারী মোঃ আম্বর আলী’র পরিচালনায় বয়ার পেশ করেন, বিটিভি ও বিটিভি ওয়ার্ন্ড’র ইসলামিক আলোচক মাওলানা মো. সিরাজুল ইসলাম মাসুক, মাওলানা কাজী মোঃ নাছির উদ্দিন, মাওলানা ক্বারী মো. লোকমান বকস প্রমূখ।

পরিশেষে মুসলিম জাহানের শান্তি কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com