শ্রীমঙ্গলে ফ্রিজ-টিভি কাপ ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রিজ-টিভি কাপ ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৩০ ডিসেম্বর রাত ৮টায় মুসলিমবাগ একতা যুব সংঘের উদ্যোগে শীতকালীন জনপ্রিয় খেলা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব।
মুসলিমবাগ একতা যুব সংঘের উপদেষ্ঠা রুশন মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো. ইউসুফ আলী, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য মো. আরজু মিয়া, জাগ্রত যুব সংসদের প্রধান উপদেষ্ঠা মো. রুম্মান আহমেদ রুমু, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজু দেব রিটন, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত প্রমুখ।
টুর্নামেন্ট আয়োজকরা জানায়, উক্ত টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩২টি ব্যাডমিন্টন দল অংশ নিবে। জানুয়ারি ২৬ তারিখ উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা হয়েছে।



মন্তব্য করুন