শ্রীমঙ্গলে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

December 31, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রকল্পের সার্বিক অবস্থান ও অগ্রগতি অবহিতকরন সেমিনার অনু্ষ্িঠত হয়েছে।

৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সেমিনার অনু্ষ্িঠত হয়।

মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) এর আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউণ্ডেশনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন এর সভাপতিত্বে এবং এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যাণ্ড মো. মাহমুদুর রহমান মামুন।

সেমিনারে প্রকল্পের সার্বিক অবস্থান ও অগ্রগতি  বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্হাপন করেন এমসিডা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো.মোরসালিন মুকিত।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাশ, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com