প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসবের যাদুকর : সাবেক চিফ আব্দুস শহীদ

বিকুল চক্রবর্তী॥ ৩১ ডিসেম্বর রেজাল্ট আর এক জানুয়ারী দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর মধ্যে নতুন বই তুলে দেয়া পৃথিবীর কারো পক্ষেই সম্ভব নয়। যা করে অবিশ্বাস্যকে বিশ্বাসে রুপান্তরিত করেছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নি:সন্দেহে এটি একটি যাদুকরী কাজ। বুধবার ১লা জানুয়ারী দুুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই উৎসবে যোগ দিয়ে এ কথা বলেন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এ সময় তিনি বলেন, একসময় বছর শুরুর তিন চার মাসেও বই পাওয়া যেত না। আর চা বাগানে বই পাওয়াতো দুরের কথা স্কুলই ছিলোনা। প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে জাতির উন্নয়নে শিক্ষার গুরুত্ব অনুধাবন করে তিনি সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামুল্যে বই বিতরণের ব্যবস্থা গ্রহন করেন। তাও বছরের প্রথম দিনে। একই সাথে চা বাগান হাওরাঞ্চল ও বিদ্যালয়হীন গ্রামে বিদ্যালয়ে স্থাপন করেদেন। বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোকে জাতীয়করণ করেন। নিয়োগ দেন হাজার হাজার শিক্ষক। হয়েছে অবকাঠামোগত উন্নয়ন। এতে দেশের শিক্ষা ক্ষেত্রে এসেছে আমুল পরিবর্তন। যে ইতিহাস স্বর্ণাক্ষরে লিখা থাকবে।
বুধবার ১ জানুয়ারি দুুপুরে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া উৎসবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, অধ্যক্ষ সৈয়দ মনসুলুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন ও শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান।
শ্রীমঙ্গলে প্রাথমিক ও এবতেদিয়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ৪লাখ ৪৭ হাজার ১ শ বই বিতরণ করা হয়েছে। এর আগে শিশুদের নিয়ে শিক্ষক অভিবাকরা আয়োজন করেন নৃত্য, সংগীত নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানাদির। পরে ড. মো. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি তার অপর নির্বাচনী এলাকা কমলগঞ্জের বই উৎসবে যোগ দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলেদেন।



মন্তব্য করুন