শীতার্ত চা শ্রমিকের পাশে দাড়িয়েছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রত্যন্ত এলাকা সাতগাও ইছামতি চা বাগানের প্রায় সাড়ে তিনশত দরিদ্র শ্রমিকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে র্যাব- ৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প।
বৃহস্পতিবার ২ জানুয়ারি রাত ১০টায় ইছামতি চা বাগানের মাঠে র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মেজর মো: ইশতিয়াক বিন ইউসুফ ও স্কোয়াড কমান্ডার এ এস পি মো: আনোয়ার হোসেন শামীম উপস্থিত থেকে তাদের মধ্যে কম্বল ও গরম কাপর বিতরন করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য বরুণ গনজু, মো: ইসরাইল মিয়া, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিডিনধি বিকুল চক্রবর্তী, সাংবাদিক এসকে দাশ সুমন, সাংবাদিক বিক্রমজিৎ বর্ধনসহ চা বাগানের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্কোয়াড কমান্ডার এ এস পি মোঃ আনোয়ার হোসেন শামীম জানান, সমাজের মানুষদের প্রতি দ্বায়বদ্ধতার জায়গা থেকে র্যাব এই শীতবস্ত্র বিতরণ করছে।



মন্তব্য করুন