যানজট নিরসনে শ্রীমঙ্গলে রোড ডিভাইডার
January 4, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের যানজট নিরসনে ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের চৌমুহনী চত্তরে তিন দিকে লোহার রড দিয়ে তৈরী রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে।
শনিবার ৪ জানুয়ারী দুুপুরে শ্রীমঙ্গল চৌমুহনী থেকে মৌলভীবাজার সড়ক, হবিগঞ্জ সড়ক ও ষ্টেশন সড়কে মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক অহমেদের পরামশ্যে এ ডিভাইডার স্থাপন করেন শ্রীমঙ্গল ট্রাফিক ইন্সিপেক্টর মো. আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন টিএসআই আইয়ুব মনির,এ টিএসআই সাখাওয়াত, হাবিবুর রহমান, কনস্টেবল সঞ্জয় কুমার ও কালাম মিয়া।
এ সময় উল্লেখিত সড়ক গুলোতে পার্কিং নিষেধ লেখা বেশ কিছু সাইনবোডও প্রতিস্থাপন করা হয়। উল্লেখ্য সম্প্রতি শ্রীমঙ্গল শহরে যানজট বেড়ে গেলে তা নিরসনে এ উদ্যোগ নেয়া হয় বলে জানান টিআই আবু সাঈদ।



মন্তব্য করুন