শ্রীমঙ্গলে গৃহিনীর ধান চুরি: এক চোর আটক

January 4, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে এক গৃহিনীর ধান চুরি হওয়ার ১৮ দিন পর ধান ভাঙ্গানো অবস্থায় ধান উদ্ধার ও চোর আটক করা হয়েছে।

জানা যায়, গত ১৫ ডিসেম্বর গভীর রাতে উপজেলার সাতগাঁও এলাকার মাধবপাশা এলাকার নুরজাহান বেগম (৫৫) এর ৪০ মন (১৭ বস্তা) ধান চুরি হয়ে যায়।

ধানের মালিক নুরজাহান বেগম জানান, চুরি হওয়া এসব ধান শনিবার ৪ জানুয়ারি দুপুর ১টায় লইয়ারকুল এলাকার মনা মিয়ার (৪০) বাড়িতে মেশিন দিয়ে ধান ভাঙ্গানো অবস্থা দেখতে পেয়ে কয়েকজন লোক আমাকে খবর দেয়। পরে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের বিষয়টি অবগত করি। এক পর্যায়ে শ্রীমঙ্গল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৪টায় মনা মিয়া (৪০) কে আটক করে এবং ৮বস্তা ধান উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান এব্যাপরে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সরেজমিনে পুলিশ গিয়ে একজনকে আটক করেছে। এবিষয়ে তদন্ত করা হচ্ছে যথাযথ প্রমান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com