মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ করোনায় আক্রান্ত

June 16, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়েছেন।

তাঁর শরীরে জ্বর অনুভুত হলে সোমবার বিকেলে শেখ রাসেল জাতীয় গ্যাষ্ট্রোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার শরির থেকে করোনা পরিক্ষার জন্য নমুনা দেয়া হলে ১৬ জুন মঙ্গলবার সন্ধ্যায় রিপোর্টে আসে করোনা পজেটিভ। তাঁর ব্যক্তিগত এপিএস  ইমাম হোসেন সোহেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি সুস্থতার জন্য শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার সকল নাগরিকের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com