কমলগঞ্জ
কমলগঞ্জে চৈত্রঘাট আমরতল দেওড়াচড়া সড়কের বেহাল দশা
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাটে ধলাই নদীর ব্রিজের উত্তর পাশ থেকে আমরতল হয়ে দেওড়াচড়া পর্যন্ত সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন এবং কাদার সৃষ্টি হওয়ায় প্রতিদিন দুর্ভোগ...
তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল
কমলগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। সোমবার ১৫ জুন দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম পুনরায় উদ্বোধন করা হয়। হাসপাতাল পুনরায় চালুর অনুষ্ঠানে প্রধান...
৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনসাধারণের চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শনিবার ১৩ জুন দুপুরে স্থানীয় গ্রামবাসী প্রতিবাদ সভা করেছেন। প্রতিবাদ সভায় স্থানীয় বাসিন্দা...
শোক সংবাদ
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক সুনীল কান্তি দেবনাথ (৭১) রোববার ১৪ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়...
কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ
প্রনীত রঞ্জন দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া ট্র্যাজেডির ২৯তম বার্ষিকী মানববন্ধন কর্মসুচী ও চারাগাছ বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার ১৪ জুন দুপুর ১২টায় মাগুরছড়া গ্যাসক্ষেত্রের সম্মুখে পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এক মানববন্ধন...
কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ, এখনও মেলেনি ক্ষতিপূরণ
প্রনীত রঞ্জন দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ রোববার। এখনও মেলেনি ক্ষতিপূরণ। ১৪ জুন বাংলাদেশের জ্বালানি ইতিহাসের একটি বেদনাবিধুর দিন। ১৯৯৭ সালের এই দিনে মাগুরছড়া গ্যাসক্ষেত্রে সংঘটিত ভয়াবহ ব্লো-আউট শুধু একটি শিল্প দুর্ঘটনা ছিল না;...
কমলগঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ জুন সকাল ১১টায় মৌলভীবাজারের...
কমলগঞ্জে ডিবির অভিযানে মাদক বিক্রির টাকা ও গাঁজা উদ্ধার
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ থেকে মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০টাকা এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় মাদক কারবারি জালাল মিয়া (৫৫) ডিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য...
কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রনীত রঞ্জন দেবনাথ : আধুনিক ও টেকসই প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের মাঝে নতুন প্রযুক্তির মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে কমলগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। শুক্রবার ১২ জুন সকাল ১১টায় উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে...
কমলগঞ্জে সীমান্তে হ/ত্যা ও অবৈধ পুশ-ইনের প্রতিবাদে ১১ দলের মানববন্ধন
প্রনীত রঞ্জন দেবনাথ : বাংলাদেশের সীমান্তে নিরীহ নাগরিক হত্যা ও অবৈধ পুশ-ইনের প্রতিবাদে কমলগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার ১২ জুন বিকেল সাড়ে ৩টায় স্থানীয় আদমপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১টি রাজনৈতিক...


