বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদ উদ্দিন বটলের দাফন সম্পন্ন

October 30, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি আসাদ উদ্দিন বটল (৭৮) ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। ৩০ অক্টোবর শনিবার বিকাল ৩ ঘটিকায় জুড়ী উপজেলার গোয়ালবাড়ি হাজী আফতাব উদ্দিন-আমিনা খাতুন কলেজ মাঠে মরহুমের তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ আসাদ উদ্দিন বটলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান, জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, রফিকুল ইসলাম সুন্দর, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com