যাচাই-বাছাইয়ে বাতিল ঘোষিত বড়লেখায় আপিলে প্রার্থীতা ফিরে  ফেলেন ২ চেয়ারম্যান প্রার্থী

November 9, 2021,

আব্দুর রব বড়লেখার নিজবাহাদপুর ও বর্ণি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’র প্রার্থীসহ ২ জন চেয়ারম্যান প্রার্থী আপিল করে তাদের প্রার্থীতা ফিরে ফেলেন। বাছায়ে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। এছাড়াও বাতিলের বিরুদ্ধে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন আরো ৩ জন ইউপি সদস্য প্রার্থী।

আপিল শুনানি শেষে মঙ্গলবার ৯ নভেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন তাদের মনোনয়ন বহাল রাখেন।

মনোনয়ন ফিরে পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ময়নুল হক ও বর্ণি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ বিদ্রোহী) আব্দুল মুহিত। অন্যদিকে সাধারণ সদস্য প্রার্থীরা হলেন বড়লেখা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডের ফয়জুর রহমান এবং ৮ নম্বর দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল আহাদ। প্রার্থীতা ফিরে পাওয়ার পর তাদের সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বইতে দেখা গেছে।

অপরদিকে আপিলে বাতিল বাধ পড়েছেন তালিমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আ’লীগ বিদ্রোহী) সুনাম উদ্দিন।

৪ নভেম্বর যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা তাদের প্রার্থীতা বাতিল করেন।

আপিলে ২ চেয়ারম্যান প্রার্থী ও ৩ মেম্বার প্রার্থীর প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com