তৃতীয় ধাপের ইউপি নির্বাচন বড়লেখায় ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

November 11, 2021,

আব্দুর রব॥ তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বড়লেখায় ৩ চেয়ারম্যান ও ২ মেম্বার পদপ্রার্থী ১১ নভেম্বর বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন তালিমপুর ইউনিয়নের স্বতন্ত্র (বিএনপি) চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের স্বতন্ত্র (আ’লীগ) প্রার্থী মাসুম আহমদ হাসান ও সাইদুল হক। এছাড়া দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মেম্বার প্রার্থী রফিক আহমদ ও উত্তর শাহবাজপুর ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আমির আলী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, বড়লেখায় ৩ জন ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ১জন মেম্বার প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিন ১১ নভেম্বর বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com