হানাদার মুক্ত দিবস উপলক্ষে বড়লেখায় বিজয় র‌্যালী

December 6, 2022,

আব্দুর রব॥ বড়লেখা পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার ৬ ডিসেম্বর বিজয় র‌্যালী, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বড়লেখা প্রেসক্লাব, নজরুল একাডেমি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে পৌরশহরে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরশহর প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্ব ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার মুহাম্মদ সিরাজ উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাংবাদিক সুলতান আহমদ খলিল, মুক্তিযোদ্ধা সন্তান জাফর আহমদ ও জাহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com