বড়লেখায় মোহাম্মদীয়া টাইটেল মাদ্রাসার আল-কাওছার প্রাক্তন ছাত্র পরিষদ গঠন

December 10, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস (টাইটেল) মাদরাসার আল-কাওছার প্রাক্তন ছাত্র পরিষদের কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার ৭ ডিসেম্বর রাতে মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব-সম্মতিক্রমে মাওলানা শহীদুল্লাহ নোমানীকে সভাপতি, মাওলানা ফয়সল আহমদকে সাধারণ সম্পাদক, মাওলানা আনছার মাজহারীকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা মুহাম্মদ কামিল হোসাইনকে অর্থ সম্পাদক করে প্রাক্তন ছাত্র পরিষদের কার্য নির্বাহী কমিটি গঠিত হয়।

নবগঠিত আল-কাওছার প্রাক্তন ছাত্র পরিষদের কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি মাওলানা আহমদ আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান বিন তাফাজ্জুল, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমদ, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ ফাহাদ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফেজ নুর আহমদ, সহ-আন্তর্জাতিজ বিষয়ক সম্পাদক মাওলানা মামুনুর রহমান জাবের, মাওলানা শায়খুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আবু রায়হান আরিফী, সহ-প্রচার সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন সাহেল, দফতর সম্পাদক মুহাম্মদ রিয়াজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাসেল আহমদ সুজান, সদস্য মাওলানা খালেদ সাইফুল্লাহ, জাকির  হোসেন, আব্দুল কাদির লাভলু, হাফেজ নাঈম আহমদ, সাইদুল ইসলাম, হাফেজ আদদান আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com