বড়লেখায় চার জয়ীতাকে সম্মাননা
December 10, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী চার নারীকে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত জয়ীতারা হলেন, হাসি রাণী দত্ত, ছালেহা বেগম, সালমা বেগম ও শাহনাজ আক্তার।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় তাদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার প্রদান করা হয়। এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস প্রমুখ।



মন্তব্য করুন