ইংল্যান্ড প্রবাসী ইসলামিক স্কলার শফিকুর রহমান আল-মাদানিকে বড়লেখায় সম্মাননা

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার কাঠালতলীর এলাকার কৃতি সন্তান ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট ইসলামিক স্কলার ও পবিত্র আল-কোরআনের সহজ বাংলা অনুবাদক মাওলানা এইচএম শফিকুর রহমান আল-মাদানিকে কাঠালতলী ব্লু-বার্ড কিন্ডারগার্টেন সম্মাননা স্মারক প্রদান করেছে।
শনিবার ১০ ডিসেম্বর তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে গেলে এর পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা এইচএম শফিকুর রহমান আল-মাদানি কিন্ডার গার্টেনের চলমান বার্ষিক পরীক্ষার হল পরির্দশন করেন এবং স্কুলের লেখাপড়ার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও স্কুলের অভিভাবক সদস্য কাওছার হোসেন, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ব্যাংকার নাজমুল ইসলাম, সম্পাদক জাহিদুল ইসলাম জাবেদ, প্রধান শিক্ষক সাহেদ আহমদ, অভিভাবক সদস্য আব্দুল লতিফ, হোমিও চিকিৎসক ও অভিভাবক সদস্য সঞ্জয় কুমার শীল সঞ্জু।



মন্তব্য করুন