হতদরিদ্র পরিবারকে বসতঘর নির্মাণ করে দিল বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে

আব্দুর রব॥ বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে ও প্রবাসী সমাজকল্যাণ সংস্থা সোনাতুলা যৌথ অর্থায়নে উপজেলার সোনাতুলা গ্রামের আরো একটি হতদরিদ্র পরিবারকে বসতঘর নির্মাণ করে দিয়েছে।
শনিবার ১০ ডিসেম্বর দুপুরে উপকারভোগী ক্বারি কবির আহমদ ফজিরের পরিবারকে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত বসতঘর বুঝিয়ে দেওয়া হয়।
নবনির্মিত ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: নিজাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র দাতা-শুভাকাঙ্খি ও বড়লেখা সমিতি সিলেটের সহ-সভাপতি এ.আর শাহীন, যুক্তরাজ্য প্রবাসী রুনু মিয়া, শামীম আহমেদ মাষ্টার, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী সাইফুর রহমান, প্রবাসী সমাজকল্যাণ পরিষদ সোনাতুলার সভাপতি হাফেজ জয়নাল আবেদীন, সোনাতুলা যুবকল্যাণ সংস্থার সভাপতি আতিকুর রহমান, মারুফ আহমদ, জুবের আহমদ, ময়নুল ইসলাম, আব্দুল হাফিজ প্রমুখ।



মন্তব্য করুন