বড়লেখায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৬৫ জন মানুষ

December 11, 2022,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বেসরকারি সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু  চিকিৎসা হয়েছে।

রবিবার ১১ ডিসেম্বর দিনব্যাপী দাসেরবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৬৫ জন মানুষকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্য থেকে চোখে ছানি পড়া ৩০ জন রোগী অপারেশনের জন্য বাছাই করা হয়। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের একদল চিকিৎসক রোগীদের চিকিৎসা এবং ব্যবস্থাপত্র প্রদান করেন।

উপজেলার দাসেরবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চক্ষু শিবিরের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী। এতে সভাপতিত্ব করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার সমন্বয়কারী জয় কুমার সরকার।

পদক্ষেপের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসেরবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, পদক্ষেপের সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন রুবেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com