বড়লেখায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তাজ উদ্দিন

December 21, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন।

শুক্রবার ১৫ ডিসেম্বর বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ মুহাম্মদ তাজ উদ্দিনের নিকট এ দায়িত্ব অর্পণ করেছেন।

জানা গেছে, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ গত ১৬ ডিসেম্বর সংক্ষিপ্ত সফরে মধ্যপ্রচ্যের কাতার গেছেন। পরে তিনি পবিত্র ওমরাহ্ পালনে সৌদি আরব যান। তার স্থলে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিনকে দায়িত্বদেওয়া হয়।

এদিকে, দায়িত্ব পালনে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন সকলের সহযোগিতা কামনা করেছেন। পবিত্র পালন শেষে আগামী ২৯ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ স্ব-দেশে প্রত্যাবর্তন করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com