সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থরক্ষায় খুবই আন্তরিক : পরিবেশ ও বনমন্ত্রী

December 24, 2022,

আব্দুর রব॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিকসহ সকল প্রকার স্বার্থরক্ষায় বর্তমান আওয়ামী লীগ সরকার খুবই আন্তরিক। এসব আদিবাসীদের শিক্ষা-দীক্ষায় অগ্রসরে, বিদ্যুৎ ও ভূমির সমস্যার স্থায়ী সমাধানের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সুনজর রয়েছে।

পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি শুক্রবার বেলা এগারোটায় মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন উপলক্ষে ৪৭ গীর্জায় ৫০০ কেজি করে জি.আর চালের ডি.ও প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, সাংবাদিক আব্দুর রব, ফাদার ডমিনিক খংলা, পুঞ্জি প্রধান আলিম মুখিম, ইয়ারলি মুখিম, এলিয়াস বারে প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com