বড়লেখায় মেধা বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

December 25, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ আয়োজিত তারেক আহমদ মেধা বৃত্তি’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৪ ডিসেম্বর বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেছেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন। পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ও মেধা বৃত্তির প্রধান সমন্বয়ক জাফর আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তবারক হোসেইন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান, বড়লেখা উপজেলা মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বড়লেখা আদালতের এপিপি গোপাল দত্ত প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তারেক আহমদ মেধা বৃত্তির সমন্বয়ক এনামুল হক।

এর আগে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার ৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্য থেকে ২০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক, সনদপত্র, বই, নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com