বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের ১০ম কাউন্সিল সভাপতি কামরুল, সম্পাদক ফয়সল

December 25, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় ব্লাড ডোনেট ক্লাবের (বিবিডিসি) ১০ম কাউন্সিল শনিবার ২৪ ডিসেম্বর বিকেলে পৌর শহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। এতে কামরুল ইসলামকে সভাপতি ও ফয়সল আলম স্বপনকে সাধারণ সম্পাদক করে ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের যুগ্ম আহবায়ক অলিউর রহমান পারভেজের সভাপতিত্বে ও বিবিডিসি স্থায়ী পরিষদের সদস্য সচিব জসিম উদ্দিন জামিরের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন। অন্যদের মধ্যে বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্টা স্কুল শিক্ষক বদর উদ্দিন, বদরুল হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবলু, স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান শামীম, বদরুল ইসলাম বদর, নুরুল হাসান, আব্দুস সালাম, আফসান আহমদ প্রমুখ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com