বড়লেখায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আব্দুর রব॥ বড়লেখা পৌরসভার পাঁচ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে বুধবার ২৮ ডিসেম্বর বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করা হয়েছে।
পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, শাহজাহান আহমদ, কবির আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, ২০২২-২০২৩ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বড়লেখা উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে বিতরণের জন্য ৫ হাজার ৪০০ পিস কম্বল উপ বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪ হাজার ৯০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।



মন্তব্য করুন