বড়লেখায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

January 5, 2023,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ৪ জানুয়ারি দুপুরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com