কুলাউড়ায় ইফতার বানানো নিয়ে গৃহবধূকে শ্বশুরের নির্যাতন, স্বামী গ্রেপ্তার

April 18, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ইফতার সামগ্রী তৈরি নিয়ে শ্বশুর ও স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন এক নারী। ওই নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সোমবার ১৭ এপ্রিল কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের গৃহিণী রোজিনা বেগম ইফতার সামগ্রী তৈরি করা নিয়ে স্বামী আব্দুস সালাম ও শ্বশুর শফিক মিয়া দ্বারা নির্যাতনের শিকার হন।

নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, সোমবার রাতে পুলিশের সহায়তায় স্বজনরা রোজিনা বেগমকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রোজিনা বেগমের ভাই বাবুল মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। তিনি আরও জানান, রোজিনার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com