কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

April 20, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

কুলাউড়া থানার আয়োজনে বৃহস্পতিবার ২০ এপ্রিল দুপুর দেড়টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়।

বিট পুলিশিং সভায় পৃথিমপাশা ইউনিয়নের সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির মানুষ তাদের চাওয়া-পাওয়া নিয়ে বক্তব্য রাখেন ।

আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি  স্বাভাবিক রাখতে করণীয় ও জেলা পুলিশের পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়াও চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসা ও জুয়া খেলা বন্ধে পুলিশ এবং জনগণের ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তপন সরকার, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, পৃথিমপাশা ইউনিয়নের বিট অফিসার পুলিশ ইনিসপেক্টর (এসআই) হারুনুর রশীদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com