কুলউড়ায় পুলিশের অভিযানে নারীসহ ১২ আসামি গ্রেপ্তার

July 9, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ৮ জুলাই গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই নারী আসামি ও ওয়ারেন্টভুক্তসহ ১২ জনকে গ্রেপ্তার করেন কুলাউড়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন, জিআর ৫৩/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামি সাখাওয়াত হোসেন শিবু, ননজিআর ১৮/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামি দুলু পাল (৫৮) ও জয়নাল আবেদীন (৩৯), ননজিআর ১৭/২৩ ওয়ারেন্টভুক্ত বাবুল মিয়া, আমরুজ আলী (৬৫), ননজিআর ৪২/২৩ এর ওয়ারেন্টভুক্ত মো. লেবু মিয়া (৫৫), আছমা বেগম (৪৫), ফারজানা আক্তার লিলি (২৮), জসিম উদ্দিন (৩৮), জিআর ২১০/২০, সিআর ১৪০/২০২৩ এর ওয়ারেন্টভুক্ত মো: ছৈদুর রহমান রহমান (সাইদুল), মামলা নং-১৯(০৬)২৩ এর আসামি বিভাস মৃধা অরফে সুভাস (২২), শাকিব মিয়া (২১) ও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতারকৃত আসামি নয়ন মিয়া (১৯)।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক জানান, কুলাউড়া থানার অফিসাররা পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে নারীসহ ১২ আসামিকে গ্রেপ্তার করেন।

শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com