কুলাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুলাউড়ায় প্রতিনিধি॥ কুলাউড়ায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার ১১ জুলাই দুপুরে ভোক্তা অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে এ জরিমানা করেন। অভিযানকালে তাকে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার রবির বাজার এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে সংরক্ষণ করা ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রবিরবাজারের জালালাবাদ হোটেলকে ১০ হাজার টাকা, মা সবজি ভাণ্ডারকে ৫ শত টাকা ও বিজয় অ্যান্ড সন্সকে ৫ শত টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।



মন্তব্য করুন