কমলগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত

August 5, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মনোরম পরিবেশে ওয়েভ ফাউন্ডেশনের এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি)’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৫ আগস্ট দুপুরে উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সভার সংগঠনের সভাপতি মাগুরছড়া পুঞ্জির হেডম্যান মি. জিডিশন প্রধান সুচিয়াং’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফেসিলিটেটর শাহজাহান মিয়া।

বেসরকারি উন্নয়ন সংগঠন ওয়েভ ফাউন্ডেশনের কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়য় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অধীনে আগামী ছয় মাসের কার্যক্রম বাস্তবায়নের জন্য ৭ সদস্য বিশিষ্ট তিনটি পৃথক কমিটি গঠন করা হয়।

সভা শেষে নৃত্য পরিবেশন করেন শ্রীমঙ্গল  আর এ ডান্স ক্লাবের রুমেন আহমেদ ও সারক চৌধুরী। গান পরিবেশন করেন ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফেসিলিটেটর শাহজাহান মিয়া ও  ওয়েব ফাউন্ডেশনের সদস্য দিপু আহমদ রাসেল। এতে ওয়েব ফাউন্ডেশন কমলগঞ্জ শাখার ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com